সর্বশেষ :
সেমিফাইনাল বৃষ্টির পেটে গেলে কারা ফাইনালে? বিমান পরিবহন খাত উন্নয়নে ঢাকা-ওয়াশিংটন আলোচনা ফেব্রুয়ারি মাসের বেতনের জন্য ঋণ পাবে রপ্তানিমুখী শিল্প অভিনন্দনের বিলবোর্ড অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্রের আধিপত্য চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান যুদ্ধ কি বহুল প্রতীক্ষিত ট্রাম্প-শি জিনপিং বৈঠক ভেস্তে দেবে? ‘অনন্তকাল’ লড়াই করার মতো অস্ত্রের মজুত আমেরিকার কাছে আছে: ট্রাম্প দ্রুতই সর্বোচ্চ নেতা নির্বাচন করা হবে: ইরানি গণমাধ্যম ‘৫০ লাখ কোনো টাকা হলো?’— ক্রিকেটারদের আরও কড়া শাস্তির দাবি আফ্রিদির

বিমান পরিবহন খাত উন্নয়নে ঢাকা-ওয়াশিংটন আলোচনা

মঙ্গলবার (০৩ মার্চ) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ হয়। ছবি: বাসস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৩, | ১৫:৫১:৫৮ |
বিমান পরিবহন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (০৩ মার্চ) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের এক সৌজন্য সাক্ষাৎকারে এ আলোচনা হয়।

 
সচিবালয়ে মন্ত্রণালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন। এক সরকারি তথ্য বিবরণীতে এই বৈঠকের কথা জানানো হয়।


বৈঠককালে উভয় পক্ষ ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে দেশের বিমান পরিবহন খাতের আধুনিকায়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের জোরালো সহযোগিতা চাওয়া হয়।
 
ওয়াশিংটন সব সময় বাংলাদেশের পাশে থাকবে বলে জানান রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কাজগুলো এগিয়ে নিতে বর্তমান সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..