সর্বশেষ :
সেমিফাইনাল বৃষ্টির পেটে গেলে কারা ফাইনালে? বিমান পরিবহন খাত উন্নয়নে ঢাকা-ওয়াশিংটন আলোচনা ফেব্রুয়ারি মাসের বেতনের জন্য ঋণ পাবে রপ্তানিমুখী শিল্প অভিনন্দনের বিলবোর্ড অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্রের আধিপত্য চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান যুদ্ধ কি বহুল প্রতীক্ষিত ট্রাম্প-শি জিনপিং বৈঠক ভেস্তে দেবে? ‘অনন্তকাল’ লড়াই করার মতো অস্ত্রের মজুত আমেরিকার কাছে আছে: ট্রাম্প দ্রুতই সর্বোচ্চ নেতা নির্বাচন করা হবে: ইরানি গণমাধ্যম ‘৫০ লাখ কোনো টাকা হলো?’— ক্রিকেটারদের আরও কড়া শাস্তির দাবি আফ্রিদির

অভিনন্দনের বিলবোর্ড অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৩, | ১৫:৪৩:৪৩ |
রাজধানীর বিভিন্ন সড়কে বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিজ্ঞাপন এবং ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, আজ সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে বেরিয়ে হাতিরঝিলে পুলিশ প্লাজার সামনে তার ছবি সম্বলিত ব্যানার এখনই সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং সেটা তৎক্ষণাৎ সরানো হয়।

তিনি আরো বলেন, রাজধানীর বিভিন্ন বিলবোর্ড বিভিন্ন কোম্পানি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তার ছবিসহ বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে সেগুলো দ্রুত অপসারণ করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।


কয়েকদিন আগে বিজয় সরণীর সড়ক দিয়ে প্রধানমন্ত্রী যাওয়ার সময়ে একটি এলইডিতে অভিনন্দন জানিয়ে তার ছবি প্রদর্শিত হচ্ছিল সেটা দেখে তিনি তখনই অপসারণের নির্দেশনা দিয়েছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..