সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

অস্ট্রিয়ায় ৬ জায়গায় সন্ত্রাসী হামলায় নিহত ৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-০৩, | ১৭:০২:৩৭ |

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে এক দল সন্ত্রাসী। এতে অন্তত এক হামলাকারীসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ভিয়েনার অন্তত ছয়টি যায়গায় হামলা চালিয়েছে হামলাকারীরা।

দেশটির চ্যান্সেলর সেবাস্তিযান কার্জ এই হামলাকে বিদ্বেষপূর্ণ সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছেন।

অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সঙ্গে সম্পৃক্ত কমপক্ষে আরও একজন অভিযুক্ত হামলাকারীকে খুঁজছে পুলিশ। ভিয়েনার কেন্দ্রীয় সিনাগগের কাছেও ওই হামলার ঘটনা ঘটেছে।

রয়টার্স বলছে, এটা এখনও নিশ্চিত নয় যে ওই সিনাগগকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে কিনা।

ভিয়েনা শহরের মেয়র মাইকেল লুডিগ বলেন, গোলাগুলির সময় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। অপরদিকে, আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ২ জনের মৃত্যু হয়েছে। গোলাগুলির ঘটনায় ১৪ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ৬ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..