স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০১, | ১৪:২৮:৫০ |
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণব কুমার ভার্মা। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবার ভারতীয় হাইকমিশনার তার সঙ্গে বৈঠকে বসলেন।

রোববার (১ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সকাল ১০টা ৫০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে এ বৈঠকে যোগ দিতে সচিবালয় আসেন ভারতীয় হাইকমিশনার। বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত এ বৈঠক চলে।

জানা গেছে, প্রণব ভার্মার সঙ্গে এ বৈঠককে সৌজন্য সাক্ষাৎ বলা হলেও এতে দুই দেশের সীমান্ত, ভারতীয় আইটি সিস্টেম, ভারতীয় দূতাবাসের নিরাপত্তা, বাংলাদেশকে ভিসা প্রদানসহ গুরুত্বপূর্ণ বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..