সর্বশেষ :
সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ডাকাত ‘ছোট সুমন বাহিনী’র এক সদস্য আটক বিশ্বকাপ সামনে, তবু মেসিকে বিশ্রাম দিতে নারাজ ইন্টার মিয়ামি সিঙ্গাপুর ম্যাচের আগে মাঠে ফিরলো জাতীয় দল খেই হারিয়ে ফেলেছেন তিনি, সামনে কঠিন চার পথ: দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য?

এপ্রিলেই করোনা আক্রান্ত হয়েছিলেন প্রিন্স উইলিয়াম!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-০২, | ১৫:২৩:০৯ |

ব্রিটিশ প্রিন্স উইলিয়াম চলতি বছরের এপ্রিল মাসে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন। গোপনে তিনি চিকিৎসাও নিয়েছেন। তবে নিজে আক্রান্ত হওয়ার তথ্য জনসাধারণকে ওই সময় জানাতে চাননি। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো রাজ পরিবারের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে।

দ্য সান পত্রিকার এক প্রতিবেদনে প্রিন্স উইলিয়ামের বরাত দিয়ে বলা হয়েছে, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাপার ছিল এবং আমি কাউকে চিন্তায় ফেলে দিতে চাইনি।

রাজভবনেই প্রিন্স উইলিয়ামের চিকিৎসা করানো হয়েছে। সেখানেও সরকারি নিয়ম মানা হয়েছে বলে দাবি করা হয়েছে। করোনা আক্রান্ত অবস্থায় কোয়ারেন্টিনে ছিলেন প্রিন্স উইলিয়াম।

রাজপরিবারের একটি সূত্র জানিয়েছে, করোনা আক্রান্তের পর শ্বাস নিতে সমস্যা হয়েছে প্রিন্স উইলিয়ামের। তার আক্রান্তের বিষয়টি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’ও জানতে পেরেছে। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। রাজপরিবারের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

সূত্র : খালিজ টাইমস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..