সর্বশেষ :
সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ডাকাত ‘ছোট সুমন বাহিনী’র এক সদস্য আটক বিশ্বকাপ সামনে, তবু মেসিকে বিশ্রাম দিতে নারাজ ইন্টার মিয়ামি সিঙ্গাপুর ম্যাচের আগে মাঠে ফিরলো জাতীয় দল খেই হারিয়ে ফেলেছেন তিনি, সামনে কঠিন চার পথ: দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য?

ফের লকডাউনে যুক্তরাজ্য

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-০১, | ১৫:১২:৫০ |

আবারও এক মাসের জন্য লকডাউনে যাচ্ছে যুক্তরাজ্য। শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামী বৃহস্পতিবার থেকে লকডাউন কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, করোনা সংক্রমণ রোধে লকডাউন ঘোষণা করা ছাড়া আর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, এই বছর ক্রিসমাস হয়ত খুবই ভিন্ন হবে। কিন্তু আমি আন্তরিকভাবে আশা করি যে, এখন কঠোর ব্যবস্থা নিয়ে অন্তত আমরা পরিবারগুলোকে মিলিত হওয়ার একটা সুযোগ করে দিতে পারবো।

লকডাউন ঘোষনায় প্রধানমন্ত্রী বলেন, ‘বৃহস্পতিবার থেকে ২ ডিসেম্বর পর্যন্ত জরুরি নয় এমন পণ্যের দোকান, রেস্টুরেন্ট ও পাব বন্ধ রাখতে হবে। তবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় চালু থাকবে।

বরিস জনসন জানান, ফারলো স্কিম বর্ধিত করে বন্ধ হয়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীরা বেতনের ৮০ শতাংশ পুরো নভেম্বর মাস পর্যন্ত পাবেন।

লকডাউনের নতুন নিয়মে লোকজনকে কোন কারণ ছাড়া ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। তবে ঘরে থেকে যদি কাজ কিংবা লেখাপড়া সম্ভব না হয় তাহলে তিনি বাইরে যেতে পারবেন।

শারীরিক অনুশীলনের জন্য ঘরের বাইরে বের হওয়া যাবে। এসময় ঘরের অথবা বাইরের একজনকে সঙ্গে রাখা যাবে। ঘরের বাইরে বা ভেতরে যেকোন ধরনের মিটিং নিষিদ্ধ করা হয়েছে।

পাব, বার, রেস্টুরেন্ট এবং অপ্রয়োজনীয় পণ্যের দোকান বন্ধ থাকবে। শুধু টেকওয়ে ও কালেকশন রিটেইল চালু থাকবে। নির্মাণ সাইট এবং উৎপাদন কাজের জায়গা খোলা থাকবে।

শিশুরা ঘরের বাইরে গিয়ে বাবা-মার সঙ্গে দেখা করতে পারবে, যদি বাবা-মা পৃথক হয়ে বসবাস করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..