সর্বশেষ :
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পুলিশ-সোয়াট-ডগ স্কোয়াডের সমন্বয়ে মোহাম্মদপুরে চলছে অভিযান ইরানকে তিন পারমাণবিক কেন্দ্র ভেঙে ফেলার শর্ত দিলো যুক্তরাষ্ট্র পুলিশের পোশাক পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের জন্য বিদেশের ওপর নির্ভরশীল থাকতে চাই না : খনিজ সম্পদ মন্ত্রী লিবিয়া থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি সারা দেশে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিটি করপোরেশনের সব টেন্ডারের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে জিম্বাবুয়েকে বিদায় করে সেমির স্বপ্ন জিইয়ে রাখল ভারত কালিয়াকৈরে রাতে ড্রেনের ম্যানহোলে পড়ে পথচারী শিশুর মৃত্যু

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৭, | ০১:০৭:১৬ |


আগামী জুন মাসে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে বাংলাদেশের সঙ্গে সাইপ্রাসের। আর এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মনোনীত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামী ২ জুন জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মূলত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচন থেকে ফিলিস্তিন সরে দাঁড়ানোয় বাংলাদেশের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এই সব তথ্য জানিয়েছে।

জানা গেছে, চার দশক পর বাংলাদেশ পুনরায় জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচন করতে যাচ্ছে। ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের তখনকার পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশ প্রায় চার বছর আগেই ওই পদে প্রার্থিতার ঘোষণা দিয়েছিল। আর ২০২৬-২৭ মেয়াদে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নির্ধারিত ওই পদে নির্বাচনের জন্য শেষ মুহূর্তে প্রার্থিতা ঘোষণা করেছিল ফিলিস্তিন।

গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলার সময় বাংলাদেশ নির্বাচনে থাকছে কি না, এ নিয়ে অস্পষ্টতা তৈরি হয়। এরই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও তুরস্ক নির্বাচন থেকে সরে না দাঁড়াতে বাংলাদেশকে বারবার অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য, বিদ্যমান আঞ্চলিক রোটেশন নীতিমালা অনুযায়ী, এবার সভাপতি নির্বাচিত হবেন এশিয়া-প্যাসিফিক গ্রুপ অব স্টেটস থেকে। আগামী সেপ্টেম্বরে ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। নির্বাচনি প্রক্রিয়ার অংশ হিসেবে ২০২৬ সালের মে মাসে বর্তমান ৮০তম অধিবেশনের সভাপতি আনালেনা বেয়ারবক প্রার্থীদের সঙ্গে একটি অনানুষ্ঠানিক মতবিনিময় সভার আয়োজন করবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..