সর্বশেষ :
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পুলিশ-সোয়াট-ডগ স্কোয়াডের সমন্বয়ে মোহাম্মদপুরে চলছে অভিযান ইরানকে তিন পারমাণবিক কেন্দ্র ভেঙে ফেলার শর্ত দিলো যুক্তরাষ্ট্র পুলিশের পোশাক পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের জন্য বিদেশের ওপর নির্ভরশীল থাকতে চাই না : খনিজ সম্পদ মন্ত্রী লিবিয়া থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি সারা দেশে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিটি করপোরেশনের সব টেন্ডারের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে জিম্বাবুয়েকে বিদায় করে সেমির স্বপ্ন জিইয়ে রাখল ভারত কালিয়াকৈরে রাতে ড্রেনের ম্যানহোলে পড়ে পথচারী শিশুর মৃত্যু

কক্সবাজারের সাবেক এমপি বদির জামিন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৬, | ১৫:০৮:০০ |
২০২৪ সালের জুলাই-আগস্টের হত্যা মামলায় কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

আবদুর রহমান বদি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনিও দুই দফায় সংসদ সদস্য নির্বাচিত হন।

২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করে র‌্যাব। তার বিরুদ্ধে জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাযজ্ঞে জড়িত থাকার অভিযোগে হত্যা ও হত্যাচেষ্টার মামলা করা হয়। এছাড়া বদির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে আলোচিত কাউন্সিলর একরাম হত্যা মামলা চলমান রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..