সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

সবার সহযোগিতা ছাড়া প্রকল্প বাস্তবায়ন করা কঠিন : এ্যানি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৫, | ১৬:০১:১৫ |
পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সবার সহযোগিতা ছাড়া প্রকল্প বাস্তবায়ন করা কঠিন। খালের বিভিন্ন স্থানে অবৈধভাবে বাড়িঘর ও দোকান নির্মাণ করে দখল করা হয়েছে। আলোচনা ও সহযোগিতার মাধ্যমে জনস্বার্থে এসব সমস্যা সমাধান করা হবে। আমরা নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে চাই।


বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা খালসহ একাধিক খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, প্রকল্পের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে। আমরা প্রকল্পটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। জনগণের কাছে এর সুফল পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে যেতে হবে। তবে সমাধানে শুধু মন্ত্রণালয় নয়, জনপ্রতিনিধি ও স্থানীয়দেরও সহযোগিতা প্রয়োজন।

খনন কর্মসূচিকে একটি বিপ্লব ও আন্দোলন হিসেবে উল্লেখ করে পানি সম্পদ মন্ত্রী বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ আন্দোলনের সূচনা করেছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..