সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

প্রধানমন্ত্রীকে জাপা‌ন সফরের আমন্ত্রণ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৫, | ১৩:১৬:২৯ |
প্রধানমন্ত্রী তা‌রেক রহমান‌কে জাপান সফ‌রের আমন্ত্রণ জা‌নি‌য়ে‌ছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিনিচি সাইদা। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক‌রে প্রধানমন্ত্রী‌কে জাপান সফ‌রের আমন্ত্রণ জা‌নান রাষ্ট্রদূত শিনিচি সাইদা। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এই তথ্য জানায়। 

সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, উভয় পক্ষ কর্মসংস্থান দক্ষতা উন্নয়ন কর্মসূচি ( ইএসডিপি)-এর অধীনে সহযোগিতা নিয়ে আলোচনা করেন, বিশেষ করে জাপানে কাজ করতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং জাপানি ভাষা প্রশিক্ষণের ওপর জোর দেওয়া। 

পররাষ্ট্রমন্ত্রী তথ্যের প্রবেশাধিকারের গুরুত্বের ওপর জোর দেন এবং জাপানি নিয়োগকর্তাদের দ্বারা দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের সুবিধার্থে একটি ডিজিটাল ম্যাচমেকিং প্ল্যাটফর্ম তৈরির প্রস্তাব করেন।

রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে পারস্পরিক সুবিধাজনক সময়ে জাপান সফরের আমন্ত্রণ জানান। প্রতিরক্ষা ক্রয়, মেট্রোরেল সহযোগিতা এবং আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সহায়তা নিয়েও আলোচনা হয়।

এর আগে, জাপানের রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলা‌মের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিমন্ত্রী বাংলাদেশ-জাপান সম্পর্ক উন্নয়নের জন্য তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং রোহিঙ্গা ইস্যুসহ জাপানের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..