সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

ফের এলপি গ্যাসের দাম নির্ধারণ, কমলো ১৫ টাকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৪, | ১৭:৪৮:৫৩ |
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন সিদ্ধান্তের প্রেক্ষাপটে চলতি মাসে দ্বিতীয় দফায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঘোষিত নতুন মূল্য অনুযায়ী, প্রতি ১২ কেজি সিলিন্ডারে দাম কমছে ১৫ টাকা।

উৎপাদন পর্যায়ে মূসক প্রত্যাহার করে আমদানি পর্যায়ে আরোপের ফলে মূল্যে এই সমন্বয় করা হয়েছে, যা আজ মঙ্গলবার সন্ধ্যা থেকেই কার্যকর হচ্ছে।

বিইআরসি জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১৫ টাকা কমিয়ে ১৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২ ফেব্রুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩০৬ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

নতুন এই ঘোষণায় দাম কমেছে অটোগ্যাসেরও। মাসের শুরুতে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৯ টাকা ৮০ পয়সা থেকে বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছিল। এ দফায় লিটারপ্রতি ২৮ পয়সা কমিয়ে অটোগ্যাসের দাম ৬১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..