সর্বশেষ :
এবার একুশ মুক্ত, অনুভূতিও ভিন্ন: মির্জা ফখরুল মার্কিন সুপ্রিমকোর্টের রায় : ট্রাম্পের পাল্টা শুল্ক এখতিয়ারবহির্ভূত ভাষাশহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমির একুশের প্রথম প্রহরে তিনবাহিনীর প্রধানদের শ্রদ্ধা নিবেদন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী কৃষির উন্নয়ন হলেই অর্থনীতির মেরুদণ্ড শক্ত হবে: আমিন উর রশিদ ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

কৃষির উন্নয়ন হলেই অর্থনীতির মেরুদণ্ড শক্ত হবে: আমিন উর রশিদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২০, | ২৩:৫০:০৫ |
কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াসিন বলেছেন, দেশের ৭০ ভাগ মানুষ কৃষির সঙ্গে জড়িত। কৃষির উন্নয়ন হলে দেশের ৭০ ভাগ মানুষের মেরুদণ্ড শক্ত হবে। আর তাদের মেরুদণ্ড শক্তিশালী হলেই দেশের অর্থনীতি শক্তিশালী হবে।


শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কুমিল্লা সার্কিট হাউসে তিনটি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমিন উর রশিদ বলেন, ‘এই সরকার জনগণকে কথা দিয়েছে। জনগণ বিশ্বাস করে এই সরকার আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। এই সরকারের বিভিন্ন কর্মসূচি খেটে খাওয়া মানুষ এবং কৃষকদের অনেক উপকারে আসবে। বিশেষ করে কৃষির উন্নয়নে এ সরকার ব্যাপক ভূমিকা রাখবে।’ 

এ সময় মন্ত্রী বলেন, ‘কৃষি জমিতে হেভি মেটালের মাত্রা বেড়ে যাওয়ায় উর্বরতা কমছে এবং খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। এ সমস্যা সমাধানে সরকার পরিকল্পনা নিয়েছে।’

সভায় জেলা প্রশাসক মু. রেজা হাসান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আসাদুজ্জামান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রউফ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ান, পরিচালক শামসুল আলম, চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক এস এম কায়সার আলী এবং অন্যান্য বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা।

পরে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় মন্ত্রী বলেন, ‘কৃষি জমির উর্বরতা রক্ষায় গোমতী নদীর চর থেকে মাটি কাটা রোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। আজ থেকে গোমতীর এক ইঞ্চি মাটিও কাউকে কাটতে দেওয়া হবে না।’ 

এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুমিল্লার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে তাৎক্ষণিক নির্দেশনা দেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...