সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

শামা ওবায়েদ

জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৮, | ১৯:২২:৫৭ |
জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে প্রতিটি মন্ত্রণালয়কে আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠিত হয়েছে; তাই প্রতিটি মন্ত্রণালয়কে তাদের প্রত্যাশা পূরণে পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করতে হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

তিনি জানান, এটি ছিল একটি অনানুষ্ঠানিক (ইনফরমাল) ক্যাবিনেট মিটিং। সেখানে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে দিকনির্দেশনা দিয়েছেন। 

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, জনগণ আমাদের ভোট দিয়েছে তাদের পাশে থাকার জন্য। আমরা জনগণের ম্যান্ডেট পেয়েছি। বাংলাদেশের মানুষের কল্যাণে প্রতিটি মন্ত্রণালয় যেন সুন্দরভাবে কাজ করে, সেটাই ছিল প্রধানমন্ত্রীর মূল বক্তব্য।’

বৈঠকে প্রধানমন্ত্রী নির্বাচনি অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিয়েছেন উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দল হিসেবে যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো যেন আমরা মনে রাখি। প্রতিটি মন্ত্রণালয়কে সেই অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...