সর্বশেষ :
সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ডাকাত ‘ছোট সুমন বাহিনী’র এক সদস্য আটক বিশ্বকাপ সামনে, তবু মেসিকে বিশ্রাম দিতে নারাজ ইন্টার মিয়ামি সিঙ্গাপুর ম্যাচের আগে মাঠে ফিরলো জাতীয় দল খেই হারিয়ে ফেলেছেন তিনি, সামনে কঠিন চার পথ: দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য?

দেশে আরও ২৪ জনের মৃত্যু, শনাক্ত ১৬৯৬

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-২২, | ১৬:০৫:১৩ |

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৭৪৭ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, নতুন করে ১ হাজার ৬৯৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৯৪ হাজার ৮২৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে বৃহস্পতিবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ১১০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৯৫৮টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২২ লাখ ২১ হাজার ৩৬৯টি। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৯৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৩৪ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৭ দশমিক ৭৭ শতাংশ।

করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ২৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ৫ হাজার ৭৪৭ জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে পুরুষ ১৮ জন এবং নারী ৬ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬৮৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১০ হাজার ৫৩২ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৮ দশমিক ৬৫ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..