ভোটগ্রহণ শুরু। ভোর থেকেই কেন্দ্রে ভোটাররা

ছবি: সংগীত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১২, | ০৮:৪৪:০১ |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় শুরু হয় ভোট।

ভোট দিতে ভোর থেকে কেন্দ্রে আসতে শুরু করেন ভোটারেরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রের বাইরে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি।

রাজধানীর রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা নিয়ে গঠিত ঢাকা ১১ আসনের কয়েকটি কেন্দ্র ভোর থেকে ঘুরে এমন চিত্র দেখা যায়। দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় একই খবর পাওয়া গেছে। 

নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, এবার ৩০০টির মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ হচ্ছে। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর–৩ আসনের নির্বাচন বাতিল করা হয়েছে।

এবার সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে ৫০টি দল। মোট ২ হাজার ২৮ প্রার্থীর মধ্যে ১ হাজার ৭৫৫ জন বিভিন্ন রাজনৈতিক দলের। ২৭৩ জন স্বতন্ত্র। নারী প্রার্থী ৮৩ জন (দলীয়; ৬৩, স্বতন্ত্র; ২০)। পুরুষ ১ হাজার ৯৪৬ জন (দলীয় ১,৬৯২, স্বতন্ত্র: ২৫৩)। একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ নম্বর আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

সবগুলো আসন মিলিয়ে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। তাদের মধ্যে পুরুষ- ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ এবং নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। ১ হাজার ২৩২ জন হিজড়া।

বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা প্রশাসক মিলিয়ে ৬৯ জন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ৫৯৮ জন। 

নির্বাচন কমিশন জানিয়েছে, সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। এর মধ্যে সাধারণ কেন্দ্র ২১ হাজার ২৭৩ এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে ২১ হাজার ৫০৬টি। 

ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন। তাদের মধ্যে প্রিসাইডিং কর্মকর্তা ৪২ হাজার ৭৭৯, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ২ লাখ ৪৭ হাজার ৪৮২ এবং পোলিং এজেন্ট ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন।

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর ১ লাখ ৩ হাজার সদস্য। পুলিশ সদস্য ১ লাখ ৮৭ হাজার ৬০৩ এবং র‌্যাবের সদস্য ৯ হাজার ৩৪৯ জন। এ ছাড়া, বিজিবি, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, আনসার ও বিএনসিসির সদস্যরাও নিয়োজিত রয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...