সর্বশেষ :
ইতিহাস গড়ে ফ্রেঞ্চ ওপেন জিতলেন জভেরেভ নাসার প্রযুক্তি দিয়ে তৈরি ট্রেডমিলে অনুশীলন করছেন নেইমার বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি যুক্তরাষ্ট্রের দাবি ‘মিথ্যা’, পরমাণু ভাণ্ডার আরও বাড়াচ্ছে উত্তর কোরিয়া বাংলাদেশের বিপক্ষে নেই ট্র্যাভিস হেড-মিচেল মার্শ ক্রিশ্চিয়ানো রোনালদো: ১.৪ বিলিয়ন ডলারের মালিক, কিন্তু মন পড়ে আছে ট্রফিতে! সংখ্যায় ২০২৬ বিশ্বকাপ: গোল, শিরোপা এবং বয়সের যত রেকর্ড সাপ আতঙ্কে সতর্ক সুইজারল্যান্ড, প্রস্তুতি ম্যাচের আগে বাড়তি নিরাপত্তা চীন ও উত্তর কোরিয়ার মধ্যে যেভাবে ভালোবাসা-ঘৃণার সম্পর্ক সৌদির বিমানঘাঁটিতে বিস্ফোরণের খবরে উত্তেজনা, দায় নিল না ইরান

কক্সবাজারে জামায়াতের আমির

তরুণ সমাজ বস্তাপচা ও পুরোনো রাজনীতির সঙ্গে নেই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০২, | ১৭:২৪:০৯ |
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কক্সবাজার কেন সিঙ্গাপুর হতে পারল না?  ব্যাংক ডাকাতদের কারণেই কক্সবাজার পিছিয়ে পড়েছে। পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা হবে। পর্যটনের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরীতে রূপান্তর করা হবে। এখানে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার শহরের বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা চত্বরে ১১ দলীয় জোট আয়োজিত বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জামায়াতের আমির বলেন, রাজার ছেলে রাজা হবে—এই রাজনীতি আমরা চাই না। মেধাবীদের এগিয়ে আসার সুযোগ দিতে হবে। আমরা একটি ইনসাফপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন হলো জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নের নির্বাচন। এই নির্বাচন আগের কোনো নির্বাচনের মতো নয়। ডাকসু থেকে জকসু পর্যন্ত তরুণ সমাজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে— তারা আর বস্তাপচা ও পুরোনো রাজনীতির সঙ্গে নেই।

১১ দলীয় জোটের শীর্ষ এই নেতা বলেন, বগলে ঋণখেলাপি রেখে কখনোই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়। প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা হবেন জনগণের সেবক। শহীদ আবু সাঈদ ও শহীদ ওসমান হাদীর খুনিদের কোনো ছাড় দেওয়া হবে না। তবে কেউ অনুতপ্ত হয়ে মূলধারায় ফিরতে চাইলে তাকে সুযোগ দেওয়া হবে। সমাবেশে তিনি কক্সবাজারের তিনটি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

এর আগে দুপুর ১২টার দিকে মহেশখালীতে হেলিকপ্টার যোগে অবতরণের পর পৌরসভার গোরকঘাটা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে  আয়োজিত জনসভায় যোগ দেন জামায়াতের আমির। বিকেলে চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়ায় আয়োজিত আরেকটি জনসভায় ডা. শফিকুর রহমানের যোগ দেওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..