জামিন পেলেন ইরানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিক্ষোভকারী এরফান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০২, | ১৬:৪৫:৪২ |
ইরানে সরকারবিরোধী বিক্ষোভের জেরে আটক এবং মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বলে খবর ছড়ানো ২৬ বছর বয়সী এরফান সোলতানি জামিনে মুক্তি পেয়েছেন। শনিবার তিনি মুক্তি পান বলে তাঁর আইনজীবী এবং বিভিন্ন মানবাধিকার সংগ নিশ্চিত করেছে।

সোলতানির আইনজীবী আমির মুসাখানি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, প্রায় ২ বিলিয়ন তোমান (প্রায় ১২,৬০০ ডলার বা ৯,২০০ পাউন্ড) জামানতের বিনিময়ে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে এবং তাঁর মুঠোফোনসহ ব্যক্তিগত সব জিনিসপত্র ফেরত দেওয়া হয়েছে।

গত ৮ জানুয়ারি তেহরানের পশ্চিমে ফারদিস শহর থেকে এরফান সোলতানিকে গ্রেপ্তার করা হয়। নরওয়ে-ভিত্তিক কুর্দি মানবাধিকার সংস্থা 'হেঙ্গাও' জানিয়েছিল, গ্রেপ্তারের পর তাঁর পরিবারকে জানানো হয় যে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং দ্রুতই তা কার্যকর করা হবে। তাঁর এক আত্মীয় বিবিসি পার্সিয়ানকে বলেছিলেন, মাত্র দুই দিনের বিচার প্রক্রিয়ায় এই রায় দেওয়া হয়েছিল।

তবে ইরানের বিচার বিভাগ মৃত্যুদণ্ডের বিষয়টি অস্বীকার করে জানায়, সোলতানির বিরুদ্ধে নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ রয়েছে, যার শাস্তি কেবল কারাদণ্ড হতে পারে। ইরান সরকার বিদেশি মিডিয়ার মৃত্যুদণ্ড সংক্রান্ত খবরটিকে "মিথ্যাচার" বলে অভিহিত করেছিল।

ডিসেম্বরের শেষ থেকে ইরানে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA-এর তথ্যমতে, এখন পর্যন্ত ৬,৩০০ জনের বেশি মানুষের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং আরও ১৭,০০০ মৃত্যুর ঘটনা তদন্তাধীন। অপর একটি সংস্থা 'ইরান হিউম্যান রাইটস' (IHR) সতর্ক করেছে যে নিহতের সংখ্যা ২৫,০০০ ছাড়িয়ে যেতে পারে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশ ও সরকারি স্থাপনায় হামলার অভিযোগ এনেছেন।

সূত্র: বিবিসি নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...