যে দোয়া সকাল-বিকাল পাঠে হঠাৎ বিপদ থেকে মুক্তি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০১, | ১২:১৩:৫৫ |
আবান ইবনু উসমান (রহ.) সূত্রে বর্ণিত, তিনি বলেন—আমি আমার পিতাকে বলতে শুনেছি এবং তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন : যে ব্যক্তি সন্ধ্যায় তিনবার বলবে—

بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ، فِي الْأَرْضِ، وَلَا فِي السَّمَاءِ، وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ : বিসমিল্লা-হিল্লাজি লা-ইয়াদুর্রু মা‘আসমিহী শাইয়ুন, ফিল আরদি, ওয়ালা ফিস্ সামা-ই, ওয়া হুয়াস্ সামী ‘উল ‘আলীম।

অর্থ : ‘আল্লাহর নামে যাঁর নামের বরকতে আসমান ও যমিনের কোনো বস্তুই ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা ও মহাজ্ঞানী।’

সকাল হওয়া পর্যন্ত তার প্রতি কোনো হঠাৎ বিপদ আসবে না। আর যে তা সকালে তিনবার বলবে সন্ধ্যা পর্যন্ত তার ওপর কোনো হঠাৎ বিপদ আসবে না।


আবান (রহ.) পক্ষাঘাতগ্রস্ত হলে যে লোকটি তার থেকে হাদিস শুনেছিল, তার দিকে তাকাচ্ছিল। তখন আবান তাকে বললেন, তোমার কী হয়েছে? তুমি আমার দিকে তাকাচ্ছ কেন? বিশ্বাস করো, আল্লাহর কসম! আমি উসমান (রা.)-এর প্রতি মিথ্যা আরোপ করিনি আর উসমান (রা.)-ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি মিথ্যা আরোপ করেননি। তবে যেদিন আমি পক্ষাঘাতগ্রস্ত হয়েছে, সেদিন আমি রাগের বশে তা বলতে ভুলে গিয়েছি। (আবু দাউদ, হাদিস : ৫০৮৮)

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...