ঘুমের মধ্যে ভয় পেলে রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০১, | ১২:০২:২৬ |
অনেকে ঘুমের মধ্যে ভয় পায়। কেউ কেউ একাকিত্বে ভুগে।

মহানবী (সা.) এসব ক্ষতিকর মুহূর্ত থেকে পরিত্রাণের জন্য একটি দোয়া শিখিয়েছেন। দোয়াটি হলো-

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّياطِينِ وَأَنْ يَحْضُرُونِ

উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাদাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাজাতিশ শায়াতিনি ওয়া আন ইয়াহদুরুন।


 
অর্থ : ‘আমি আশ্রয় চাই আল্লাহর পরিপূর্ণ বাক্যগুলোর যার মাধ্যমে তাঁর ক্রোধ থেকে ও তাঁর বান্দাদের ক্ষতি থেকে এবং শয়তানদের কুমন্ত্রণা ও তাদের উপস্থিতি থেকে।’

আবদুল্লাহ বিন ওমর (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) সাহাবাদেরকে ভয় থেকে ‍মুক্তির জন্য উল্লিখিত দোয়াটি শিখিয়েছেন। (তিরমিজি, হাদিস : ৩৫২৮, আবু দাউদ, হাদিস : ৩৮৯৩) 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...