সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০১, | ১১:০৮:৫৪ |
উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং চলমান উত্তেজনার মধ্যেই ওয়াশিংটনের সঙ্গে আলোচনার প্রস্তুতি এগোচ্ছে বলে জানিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি এ কথা বলেছেন। অন্য দিকে, ইরান আলোচনায় বসতেই বেশি আগ্রহীবলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লারিজানি বলেন, সংবাদমাধ্যমে যুদ্ধের যে পরিবেশ তৈরি করা হচ্ছে, তার বিপরীতে আলোচনার জন্য একটি কাঠামো তৈরির কাজ চলছে। তবে আলোচনার রূপরেখা সম্পর্কে তিনি বিস্তারিত জানাননি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান সামরিক সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলছে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের প্রস্তুতিও রয়েছে।

ইরানের পারমাণবিক কর্মসূচি ও সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের নেতৃত্বে একটি বড় নৌবহর মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে।

ইরান জানিয়েছে, তারা আলোচনায় বসতে আগ্রহী, তবে তার আগে হামলার হুমকি বন্ধ করতে হবে। এর মধ্যেই হরমুজ প্রণালিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ মহড়ার পরিকল্পনা নিয়ে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মার্কিন সতর্কতার কড়া সমালোচনা করে বলেন, বিদেশি শক্তির সামরিক উপস্থিতি এ অঞ্চলে উত্তেজনা কমানোর বদলে বরং বাড়িয়ে দেয়।

আল-জাজিরার তেহরান প্রতিনিধি জানিয়েছেন, পরিস্থিতি সংবেদনশীল হলেও আলোচনার অগ্রগতির ইঙ্গিতকে ইতিবাচক হিসেবেই দেখছেন ইরানি কর্মকর্তারা।



শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..