রমজানে বিনামূল্যে ইফতার পাবেন ১২ লাখ মানুষ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২৯, | ২০:২৭:০৬ |
আসন্ন রমজান সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল তাদের বার্ষিক ‘জুদ’  ক্যাম্পেইনের আওতায় ১২ লাখ মানুষের জন্য ইফতার বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে শারজাহর বিভিন্ন এলাকায় বিতরণ করা হবে ৯ লাখ খাবার, আর বাকি ৩ লাখ ইফতার পৌঁছাবে বিশ্বের ৫১টি দেশের দরিদ্র ও অসহায় মানুষের কাছে।

শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক আবদুল্লাহ সুলতান বিন খাদেম জানিয়েছেন, সংস্থাটির ‘ইফতার ফর ফাস্টিং পারসনস’ কর্মসূচি এখন শুধু ইফতারের সময় খাবার বিতরণের মধ্যেই সীমাবদ্ধ নেই; বরং এটি সামাজিক সংহতি ও মানবিক সহমর্মিতার একটি প্রতীক হয়ে উঠেছে।

তিনি বলেন, প্রতি বছর হাজারো পরিবার, শ্রমজীবী মানুষ ও স্বল্প আয়ের ব্যক্তি এই ইফতার খাবারের ওপর নির্ভর করেন। এতে রমজানের সময় তাদের দৈনন্দিন জীবনের চাপ অনেকটাই কমে আসে।

কর্তৃপক্ষ জানায়, শারজাহ আমিরাতের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ এলাকায় কৌশলগতভাবে বিতরণকেন্দ্র নির্ধারণ করা হয়েছে, যাতে সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে খাবার পৌঁছানো যায়। আর বিদেশে ইফতার পাঠানোর ক্ষেত্রে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে, বিশেষ করে যেসব অঞ্চলে খাদ্যসংকট ও কঠিন জীবনযাত্রা বিরাজ করছে।

আবদুল্লাহ বিন খাদেম আরও বলেন, এই উদ্যোগে অংশ নিতে দাতাদের বিভিন্ন মাধ্যমে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে। তিনি যোগ করেন, অনুদানের পরিমাণ ছোট বা বড় যাই হোক না কেন, প্রতিটি সহযোগিতাই এই কর্মসূচির পরিধি বাড়াতে সহায়ক এবং এর মাধ্যমে রমজানজুড়ে শত শত রোজাদার মানুষের মুখে খাবার তুলে দেওয়ার সুযোগ তৈরি হয়।

শারজাহ চ্যারিটির ভাষ্য, মানবিক সহায়তার ক্ষেত্র আরও বিস্তৃত করা এবং রমজানে অভাবী মানুষের কষ্ট লাঘব করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

সূত্র : গালফ নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...