সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

রিয়াল মাদ্রিদকে হারিয়ে বার্সেলোনার মেয়েরাও জিতল সুপার কাপ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২৫, | ১১:৫৯:১৭ |
পুরুষদের স্প্যানিশ সুপার কাপে ইয়ামাল-রাফিনিয়াদের সাফল্যের সপ্তাহ দুয়েক পর, উইমেন’স স্প্যানিশ সুপার কাপেও শিরোপা জিতল বার্সেলোনা। শিরোপাটি ধরে রাখতে কাতালান দলটির মেয়েরাও হারাল চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদকে।

শনিবার রাতের শিরোপা লড়াইয়ে আধিপত্য করেই ২-০ গোলে জিতেছে বার্সেলোনা নারী দল।

অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি পরিষ্কার সুযোগ তৈরি করার দিক থেকেও এগিয়ে ছিল বার্সেলোনা। অন্যদিকে, মাঝে কিছুটা সময় রেয়াল ভালো কিছু আক্রমণ করলেও প্রতিপক্ষের জমাট রক্ষণে সুবিধা করতে পারেনি।



প্রথমার্ধে কর্নারে ডাচ ফরোয়ার্ড এজমি ব্রুটসের হেডে এগিয়ে যায় বার্সেলোনা। আর যোগ করা সময়ে সফল স্পট কিকে জয় নিশ্চিত করেন স্প্যানিশ মিডফিল্ডার আলেক্সিয়া পুতেয়াস।গতবার ফাইনালে রেয়ালকে ৫-০ গোলে হারিয়েছিল বার্সেলোনা।

ছেলেদের মতো মেয়েদের স্প্যানিশ সুপার কাপেরও রেকর্ড চ্যাম্পিয়ন বার্সেলোনা। এই নিয়ে টানা পঞ্চম ও সব মিলিয়ে ষষ্ঠবার চ্যাম্পিয়ন হলো তারা। সবগুলোই সবশেষ সাত আসরের মধ্যে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..