চোট কাটিয়ে দলে ফিরলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২৪, | ১২:২০:০৩ |
পেশির চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন রদ্রিগো। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে ভিয়ারেয়াল ম্যাচের স্কোয়াড সাজিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া। 

লা লিগায় শনিবার ভিয়ারেয়ালের মুখোমুখি হবে রিয়াল। বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে ম্যাচটি। 

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলে হারের ম্যাচে পেশিতে চোট পেয়েছিলেন রদ্রিগো। সেই ম্যাচের পুরোটা সময় অবশ্য খেলেছিলেন তিনি। তবে দলের পরের তিন ম্যাচে আর খেলতে পারেননি ২৫ বছর বয়সী এই ফুটবলার।

শুক্রবার সংবাদ সম্মেলনে রদ্রিগোর ফেরার বিষয়টি নিশ্চিত করলেন আরবেলোয়া। “রদ্রিগো স্কোয়াডে থাকবে।”



আফ্রিকান নেশন্স কাপ খেলে সম্প্রতি ক্লাবে ফিরেছেন মরক্কোর ফরোয়ার্ড ব্রাহিম দিয়াস। রিয়ালের আসছে ম্যাচের স্কোয়াডে তাকেও রেখেছেন কোচ।  

মহাদেশীয় ওই টুর্নামেন্টে শুরু থেকে দুর্দান্ত পারফর্ম করেন দিয়াস; গ্রুপ পর্বের তিন ম্যাচের পর, শেষ ষোলো ও কোয়ার্টার-ফাইনালেও একটি করে গোল করেন তিনি। কিন্তু ফাইনালে স্পট কিকে গোল করতে ব্যর্থ হন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড, তার দল ১-০ গোলে হেরে যায় সেনেগালের বিপক্ষে।

লা লিগায় ২০ ম্যাচে ১৫ জয় ও তিন ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...