রাষ্ট্রের দায়িত্ব পেলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে: জামায়াত আমির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২৪, | ১১:৪৮:৪১ |
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রের দায়িত্ব পেলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার সকালে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। 

কবর জিয়ারত শেষে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জামায়াত আমির। তিনি আবু সাঈদের ত্যাগ ও সাহসের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। আবু সাঈদের বাবা মকবুল হোসেনকে বুকে জড়িয়ে সান্ত্বনা দেন তিনি।


আবু সাঈদের বাড়ির উঠানে দাঁড়িয়ে তিনি বলেন, আবু সাঈদসহ সব শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমরা ইনশাআল্লাহ লড়াই চালিয়ে যাব। জনগণের আকাঙ্ক্ষা পূরণে আমরা ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই।

তরুণ ও যুবক ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, যুবকদের কথা দিচ্ছি আল্লাহ আমাদের তওফিক দিলে তোমাদের প্রত্যাশার বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ। এই সমাজের চাবি এবং নেতৃত্ব তোমাদের হাতে তুলে দিয়ে আমরা পেছন থেকে তোমাদের শক্তি ও সাহস যোগাব। তোমাদের সমর্থন ও ভালোবাসা দিয়ে যাব।

তিনি আরও বলেন, তোমরা তৈরি হও। আগামী নির্বাচনে তোমাদের ভোটের প্রতিফলন হোক। তোমরা তোমাদের পছন্দমতো ভোট দেবে। কেউ যেন তোমাদের ভোট নিয়ে হেলাফেলা করতে না পারে এজন্য জুলাই যোদ্ধা হয়ে তোমাদের আরেকবার লড়তে হবে। জনতার বিজয় ছিনিয়ে আনতে হবে। আমরা বিশ্বাস করি আমাদের যুবকরা তা করতে পারবে। আমাদের যুবকরা যে অঙ্গীকার নিয়েছে তার কাজ কেবল শুরু হয়েছে, এখনো শেষ হয়নি।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেলে মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর-৬ আসনের প্রার্থী মাওলানা নুরুল আমিন, রংপুর-৪ আসনের প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহসহ জামায়াত-শিবিরের নেতারা।

কবর জিয়ারত শেষে সড়ক পথে গাইবান্ধার পলাশবাড়ির উদ্দেশ্যে রওনা হন জামায়াত আমির। সেখানে তিনি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...