সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

বিশ্বকাপের আগে দেশের মাটিতে বেলজিয়ামের শেষ প্রতিপক্ষ তিউনিসিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২৪, | ১১:৪০:৩১ |
ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতার জন‍্য নিজেদের প্রস্তুতি পরিকল্পনা মোটামুটি গুছিয়ে এনেছে বেলজিয়াম। টুর্নামেন্ট শুরুর কয়েক দিন আগে তারা সবশেষ প্রস্তুতি ম‍্যাচ খেলবে দেশের মাটিতে, তিউনিসিয়ার বিপক্ষে।

বেলজিয়াম ফুটবল অ‍্যাসোসিয়েশন শুক্রবার এই ম‍্যাচের দিনক্ষণ জানিয়েছে।

বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে আগামী ৬ জুন ব্রাসেলসে আফ্রিকার দল তিউনিসিয়ার মুখোমুখি হবে বেলজিয়াম। বিশ্বকাপে তারা আছে ‘জি’ গ্রুপে, সেখানে তাদের অন‍্য তিন প্রতিপক্ষ মিশর, ইরান ও নিউ জিল‍্যান্ড।



‘এফ’ গ্রুপে তিউনিসিয়ার তিন প্রতিপক্ষ নেদারল‍্যান্ডস, জাপান ও ইউরোপের প্লে অফ পেরিয়ে আসা একটি দল।

এই ম‍্যাচের আগে ২ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে বেলজিয়াম। আগামী মার্চে বিশ্বকাপের তিন আয়োজকের দুটি- যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বিপক্ষে খেলবে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা দেশটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..