সর্বশেষ :
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২০ আগস্ট হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

চট্টগ্রামে প্রকাশ্যে অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২২, | ১৯:৪৫:৫১ |
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় প্রকাশ্যে খোরশেদ আলম নামে সিএনজিচালিত এক অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) রাতে থানার আমিন জুট মিল মিদ্যা পাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। 

এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, রাস্তায় খোরশেদের সঙ্গে কথা কাটাকাটি করছেন কয়েকজন। তারা উভয়ে ধাক্কাধাক্কি করে। একপর্যায়ে খোরশেদকে লাঠি দিয়ে আঘাত করা হয়। মুহূর্তের মধ্যে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ওই অবস্থায় তাকে বেধড়ক পেটানো হয়। খোরশেদের নড়াচড়া বন্ধ হয়ে গেলে তাকে পেটানো লোকজন চলে যায়। আশপাশে লোকজনকে বিষয়টি প্রত্যক্ষ করতে দেখা গেল কেউ এগিয়ে আসেনি। 

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিসিটিভির ফুটেজ দেখে একজনকে আটক করা হয়েছে। জড়িত বাকিদের ধরতে অভিযান চলছে। নিহত খোরশেদ ও আসামিদের মধ্যে পূর্ব শত্রুতা কিংবা বিরোধের কোনো তথ্য পাওয়া যায়নি। 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মুখের দুর্গন্ধ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..