সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

সহজ জয়ে শীর্ষ ৮ নিশ্চিত করল বায়ার্ন মিউনিখ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২২, | ১১:৪৫:২৮ |
গোলশূন্য প্রথমার্ধের পর, তিন মিনিটের ব্যবধানে দুবার জালে বল পাঠালেন হ্যারি কেইন। ইউনিয়ঁ সাঁ জিলোয়াজকে অনায়াসে হারিয়ে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় খেলা নিশ্চিত করল বায়ার্ন মিউনিখ।

আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে প্রায় আধা ঘন্টা একজন কম নিয়ে খেললেও জয় নিয়ে তেমন ভাবতে হয়নি বায়ার্নকে। ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

৫২তম মিনিটে মাইকেল ওলিসের কর্নারে হেডে দলকে এগিয়ে নেন কেইন। দুই মিনিট পর আবার আক্রমণে গিয়ে ডি-বক্সে ফাউলের শিকার হন তিনি। নিজেই স্পট কিক নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ স্ট্রাইকার।



আসরে সাত ম্যাচে কেইনের গোল হলো সাতটি। ৬৩তম মিনিটে বাজে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বায়ার্নের দক্ষিণ কোরিয়ান ডিফেন্ডার কিম মিন-জে। সেই সুবিধা অবশ্য একদমই কাজে লাগাতে পারেনি আগের ছয় ম্যাচের দুটিতে জয়ী বেলজিয়ান ক্লাবটি।

সাত ম্যাচের ছয়টিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফিরল বায়ার্ন। তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল। ৬ পয়েন্ট নিয়ে ৩১ নম্বরে ইউনিয়ঁ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..