সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

গাজা ‘শান্তি পর্ষদে’ থাকছে সৌদি, আমিরাত, তুরস্ক, পাকিস্তান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২২, | ০৩:৪০:৩৫ |
গাজা শাসনে ট্রাম্পের ‘শান্তি পরিষদে’ থাকছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, পাকিস্তান, মিশর, জর্দান, ইন্দোনেশিয়া ও কাতার। বুধবার আট দেশের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর আমিরাতভিত্তিক খালেজ টাইমসের

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার ‘শান্তি পরিষদে’ যোগদানের আমন্ত্রণ গ্রহণ করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীরা ঘোষণা দিয়েছেন, আট দেশ নিজেদের আইনি প্রক্রিয়া এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা অনুসারে নথিতে স্বাক্ষর করবে। এর মধ্যে মিশর, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত আগেই ‘শান্তি পরিষদে’ যোগদানের কথা জানিয়েছিল।

বিবৃতিতে মন্ত্রীরা ট্রাম্পের নেতৃত্বে শান্তি প্রচেষ্টার প্রতি তাদের দেশের সমর্থন জানাবেন। গাজায় সংঘাতের অবসানের জন্য ব্যাপক পরিকল্পনায় তারা অংশ নেবেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২৮০৩ নং প্রস্তাব দ্বারা গৃহীত একটি অন্তর্বর্তী সংস্থা হিসেবে শান্তি পরিষদের ম্যান্ডেট বাস্তবায়নে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন আট দেশের মন্ত্রী।

গাজায় শান্তি পর্ষদের লক্ষ্য হলো- স্থায়ী যুদ্ধবিরতি সুসংহত করা, গাজার পুনর্গঠনে সহায়তা করা এবং আন্তর্জাতিক আইন অনুসারে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্রীয় অধিকারের ভিত্তিতে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি এগিয়ে নেওয়া, যার ফলে এই অঞ্চলের সব দেশ ও জনগণের জন্য নিরাপত্তা ও স্থিতিশীলতার পথ প্রশস্ত হবে।

গত সপ্তাহে মিসরের রাজধানী কায়রোতে প্রথমবারের মতো জাতীয় গাজা ব্যবস্থাপনা কমিটি (এনজিএসি) বৈঠক করে। গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে এটি ফিলিস্তিনি দল হামাসের পরিবর্তে গাজার দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করবে। যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি গত সপ্তাহ থেকে শুরু হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..