সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

‘বিশ্বের সেরা’ হোয়ান গার্সিয়ার প্রশংসায় বার্সেলোনা সতীর্থরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৭, | ১১:৪৬:৫৭ |
একের পর এক ম‍্যাচে দুর্দান্ত সব সেভ করে বার্সেলোনার জয়যাত্রায় বড় ভূমিকা রাখছেন গোলরক্ষক হোয়ান গার্সিয়া।
 
এস্পানিওল থেকে এসে বার্সেলোনার যেন কাণ্ডারী হয়ে উঠেছেন হোয়ান গার্সিয়া। রেসিং সান্তান্দারের বিপক্ষে কোপা দেল রের ম‍্যাচেও দারুণ সব সেভ করে আবারও নিজের সামর্থ‍্য দেখিয়েছেন তিনি। ম‍্যাচ শেষে তাকে প্রশংসায় ভাসিয়েছেন সতীর্থরা।

কোপা দেল রের শেষ ষোলোর ম‍্যাচে বৃহস্পতিবার দ্বিতীয় স্তরের দল রেসিংকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সমতা ফেরানোর একটা দারুণ সুযোগ পেয়েছিল রেসিং। কিন্তু তাদের হতাশ করে দুর্দান্ত নৈপুণ্যে ব‍্যবধান ধরে রাখেন গার্সিয়া। পরে ম‍্যাচের শেষ শটে বার্সেলোনার দ্বিতীয় গোলটি করেন লামিনে ইয়ামাল।

ওই সেভের জন‍্য প্রশংসায় ভাসছেন বার্সেলোনা গোলরক্ষক। দলের প্রথম গোলটি করা ফেররান তরেসের কাছে সেভটি অমূল‍্য। “শেষ দিকে ম‍্যাচে বেশ উন্মুক্ত হয়ে পড়েছিল। সৌভাগ‍্যবশত আমাদের গার্সিয়া ছিল।”



কেবল এই এক ম‍্যাচ নয়, গার্সিয়ার গুরুত্বপূর্ণ অবদান মৌসুম জুড়েই দেখছেন মিডফিল্ডার মার্ক কাসাদো। চেলসির বিপক্ষে চ‍্যাম্পিয়ন্স লিগে ৩-০ ব‍্যবধানে হারের পর থেকে জয়রথে আছে বার্সেলোনা। টানা ১১ জয়ের পথে ৬ ম‍্যাচে কোনো গোল হজম করেনি দলটি। এতে সবচেয়ে বড় অবদান গার্সিয়ার। পোস্টে তাকে পেয়ে উচ্ছ্বসিত কাসাদো।

“হোয়ান গার্সিয়া অবিশ্বাস‍্য। সে আমাদের লা লিগায় পয়েন্ট এনে দেয় আর আজ সে আমাদের লড়াইয়ে জিতিয়েছে। সে বিশ্বের সেরা।” পাউ কুবার্সির ভুলেই গোল পেতে যাচ্ছিল রেসিং।

গার্সিয়া চীনের প্রাচীরের মতো দৃঢ়তা নিয়ে স্বাগতিকদের ঠেকিয়ে দেওয়ায় তরুণ ডিফেন্ডারের ভুলের মাশুল দিতে হয়নি স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নদের। তাই স্বস্তি নিয়ে ম‍্যাচ শেষ করতে পারার কথা বললেন কুবার্সি।

“হোয়ানের মতো গোলরক্ষক থাকা খুব ভালো ব‍্যাপার, যে আপনাকে রক্ষা করবে।”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..