সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

ইয়াসিন বুনু বীরত্বে আফকনের ফাইনালে মরক্কো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৫, | ১১:৫১:২৫ |
ইয়াসিন বুনু বীরত্ব! কথাটি আগেও শোনে থাকা অস্বাভাবিক কিছু নয়। ২০২২ বিশ্বকাপ থেকে স্পেনকে বিদায় করে দিতে মরক্কোর এই গোলরক্ষক অগ্রণী ভূমিকা রেখেছিলেন। রাউন্ড অব সিক্সটিনে স্পেনের দুটি টাইব্রেকার শট ফিরিয়ে দিয়েছিলেন তিনি। কোয়ার্টার ফাইনালে পর্তুগালও বিদায় হয় তার অসাধারণ কয়েকটি সেভে। সেই ‍বুনু আজ আরও একবার জ্বলে উঠলেন।

আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) সেমিফাইনালে আজ বুনু বীরত্বে নাইজেরিয়ার বিপক্ষে জয় পেয়েছে মরক্কো। মূল ম্যাচ গোলশূন্য ড্রয়ের পর অতিরিক্ত সময়েও দুদল গোল করতে ব্যর্থ। টাইব্রেকারে বুনু দুটি শট ঠেকিয়ে দেন। মূল ম্যাচেও একটি সেভ দেন তিনি। নাইজেরিয়ার গোলরক্ষক সে তুলনায় মূল ম্যাচে কঠিন পরীক্ষা দিয়েছেন, টাইব্রেকারে তিনি ফিরিয়েছেন এক শট।

দেশের মাটিতে মরক্কো জিতেছে ৪-২ গোলে। উভয় দলই প্রথম শটে গোল করার পর দ্বিতীয় শটে মিস করে। মরক্কোর গোলটি মিস করেন হামজা ইগামানে। মিস হওয়ার সঙ্গে সঙ্গে কলাগাছের মতো মাটিতে লুটিয়ে পড়েন তিনি। গোল করতে না পারার অভিব্যক্তি টাইব্রেকারের বাকি সময়টাতেও তার চোখেমুখে ভেসে ছিল। সতীর্থরা বারবার শান্ত্বনা দিচ্ছিলেন। মরক্কো জেতার পর ইগামানের অনুভূতি কী? সবচেয়ে বেশি খুশি হননি তিনি?



আফকনে প্রায় দুই দশক পর মরক্কোর এটা প্রথম ফাইনাল। ২০০৪ সালের আসরে তারা হেরেছিল তিউনিসিয়ার কাছে। প্রথম ও একমাত্র শিরোপাটি জিতে ১৯৭৬ সালে। অন্যদিকে তিনবারের শিরোপা জেতা নাইজেরিয়া টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠার সুযোগ হারালো। গত আসরে ফাইনালে উঠে তারা শিরোপা হারিয়েছিল আইভরি কোস্টের কাছে।

১৮ জানুয়ারির ফাইনালে মরক্কো সেনেগালের মুখোমুখি হবে। সেমিফাইনালের প্রথম ম্যাচে সেনেগাল মোহামেদ সালাহর মিশরকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। এই একমাত্র গোলটি করেছেন সালাহর এক সময়ের সতীর্থ সাদিও মানে। এই দুই ফুটবলার এক সময় সতীর্থ হিসেবে অ্যানফিল্ড দাপিয়ে বেড়িয়েছেন, সালাহ এখনও লিভারপুলে থাকলেও সাদিও মানে ঘর বেঁধেছেন আল নাসরে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..