সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

বিক্ষোভের উত্তাপে জ্বলছে ইরান, নিহত ২৪০০ আন্দোলনকারী: মার্কিন সংস্থা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৪, | ১১:১৭:৪০ |
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকারকর্মী সংবাদ সংস্থা (এইচআরএএনএ) জানিয়েছে, ডিসেম্বরের শেষের দিকে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে ইরানে কমপক্ষে ২৪০৩ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

এইচআরএএনএ’র মুখপাত্র এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ১৮ বছরের কম বয়সী ১২ জন বিক্ষোভকারীও এই মৃত্যুর তালিকায় রয়েছে। এইচআরএএনএ তাদের সর্বশেষ আপডেটে আন্দোলন শুরুর পর থেকে কমপক্ষে ১৮ হাজার ১৩৭ জনকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে।

এইচআরএএনএ থেকে নিশ্চিত করা নতুন এই তথ্য মৃত্যুর সংখ্যাকে আরও একটি উল্লেখযোগ্য বৃদ্ধির দিকে ইঙ্গিত করে। তবে সিএনএন স্বাধীনভাবে সংস্থাটির পরিসংখ্যান নিশ্চিত করতে পারেনি। যদিও ধারণা করা হচ্ছে, ইরানে চলমান ইন্টারনেট ব্ল্যাকআউটের পরিপ্রেক্ষিতে, প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে।

এর আগে মঙ্গলবার বিক্ষোভে নিরাপত্তা সদস্যসহ প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন বলে রয়টার্সকে নিশ্চিত করে দেশটির এক কর্মকর্তা। টানা দুই সপ্তাহে দেশজুড়ে অস্থিরতা ও কঠোর দমন-পীড়নের পর ইরানি কর্তৃপক্ষের কোনো কর্মকর্তার পক্ষ থেকে সেটিই ছিল প্রথমবার বড় মৃত্যু সংখ্যার স্বীকারোক্তি।

ওই কর্মকর্তা বিক্ষোভকারীদের একটি পক্ষকে সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে দাবি করেন, তারাই বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য- উভয়ের মৃত্যুর জন্য দায়ী। তবে নিহতদের মধ্যে কতজন বিক্ষোভকারী আর কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য তিনি দেননি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..