প্রতিবেদন পাওয়ার পর পে-স্কেলের বিষয়ে সিদ্ধান্ত: অর্থ উপদেষ্টা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৩, | ১৫:০১:৫৫ |
বহুল আলোচিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের বিষয়ে পে কমিশনের প্রতিবেদন পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি আশা প্রকাশ করে বলেন, ২১ সদস্যের কমিশন বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করছে এবং খুব শিগগিরই সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা জানান, কমিশনের কাজ নিরবিচ্ছিন্নভাবে চলছে। বিভিন্ন পক্ষ কমিশনের কাছে লিখিতভাবে এবং সরাসরি সাক্ষাৎ করে তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরেছে। সব দিক বিবেচনায় নিয়েই কমিশন সুপারিশ তৈরি করছে। তিনি বলেন, ‘পে স্কেল নিয়ে পে কমিশন কাজ করছে। তাদের কাজ একেবারে থেমে নেই। নিরবিচ্ছিন্নভাবে তারা কাজ করছেন এবং আমাদের সঙ্গেও যোগাযোগ রাখছেন।’

অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল দিয়ে যেতে পারবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, কমিশনের রিপোর্ট এলেই বিষয়টি পরিষ্কার হবে। কাল-পরশু এ বিষয়ে কথা হবে। এখন ২১ জন সদস্য সব কিছু বিচার-বিশ্লেষণ করে প্রতিবেদন দেবে। এর সঙ্গে বিচার বিভাগের জন্য আলাদা রিপোর্ট থাকবে। ডিফেন্সের জন্য একটি সাব-কমিটিও রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নির্বাচনের আগে পে স্কেল কার্যকর সম্ভব নয়—এমন মন্তব্য করেছেন উল্লেখ করে সাংবাদিকরা প্রশ্ন করলে অর্থ উপদেষ্টা বলেন, পে-স্কেল বিষয়ে গভর্নরের কিছু বলার এখতিয়ার নেই। গভর্নর ব্যাংক সংক্রান্ত বিষয়ে মতামত দিতে পারেন। পে-স্কেল পুরোপুরি সরকারের সিদ্ধান্ত।

নতুন পে স্কেল বর্তমান সরকার দিয়েই যাবে কি না—এমন প্রশ্নে সালেহউদ্দিন আহমেদ বলেন, রিপোর্ট কবে আসবে, সেটা জানলেই বোঝা যাবে কী হবে, কী হবে না। তিনি বলেন, আমি তো বললাম, রিপোর্ট পেলেই সব বলা যাবে। ইমপ্লিমেন্টেশনের বিষয়টা আলাদা। মূল কাজটা খুবই সাবস্টেনটিভ এবং ডিটেইলড। কমিশনের কাছে অনেকে রিপ্রেজেন্টেশন পাঠিয়েছেন, অনেকে সরাসরি দেখা করেছেন। আমরা বলেছি, বিভিন্ন কমিটি ওপেন ইন্টারঅ্যাকশনের মাধ্যমে সবার কথা শুনছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...