মতপার্থক্য যেন মতবিভেদে পরিণত না হয় : তারেক রহমান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১০, | ১৪:১৪:৪৬ |
প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কী হতে পারে তা দেশের মানুষ ৫ আগস্ট দেখেছে জানিয়ে বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে হবে। মতপার্থক্য যেন মতবিরোধের পর্যায়ে না যায়। 

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনের বলরূমে গণমাধ্যমের সম্পাদকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান। অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা অংশ নেন।

তারেক রহমান বলেন, দেশের মানুষ স্বপ্ন দেখছে, সকল আশা হয়তো পূরণ করা সম্ভব নয়, তবে সবাই যদি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করি তাহরে জাতিকে সঠিক পথে নিয়ে যেতে পারবো। 

আওয়ামী ফ্যাসিবাদীর পতনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, প্রতিশোধ প্রতিহিংসা একটি দল বা মানুষের কি হতে পারে তা ৫ আগষ্ট দেখেছি। মাহমুদুর রহমানের রক্তমাখা ছবি এখনো আমার চোখের সামনে ভাসে। ৫ আগষ্টের আগে ফিরে যেতে চাই না। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদসহ সিনিয়র নেতারা। সম্পাদকদের মধ্যে ছিলেন- শফিক রেহমান, আবদুল হাই সিকদার, নুরুল কবির, মতিউর রহমান চৌধুরী, মাহমুদুর রহমান, আযম মীর শাহিদুল আহসান, জহিরুল আলম, সাংবাদিক নেতা এম এ আজিজ, কাদের গণি চৌধুরী, হাসান হাফিজ, শহিদুল ইসলাম, খুরশীদ আলমসহ আরও অনেকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...