গণঅধিকার থেকে নুরুকে বহিষ্কারের তথ্যটি ভুয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১০, | ০১:৩৪:৩৩ |
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া এবং দল থেকে সাময়িক অব্যাহতির একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে সেটিকে সম্পূর্ণ ভুয়া বলে দাবি করেছে দলটির শীর্ষ নেতৃত্ব।

শুক্রবার (০৯ জানুয়ারি) প্রকাশিত এক অডিও বার্তায় দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন জানান, তার স্বাক্ষর জাল করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মিথ্যা প্রেস বিজ্ঞপ্তি ছড়ানো হয়েছে, যার লক্ষ্য দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন করা।

হাসান আল মামুন বলেন, ভাইরাল হওয়া প্রেস বিজ্ঞপ্তিটি পুরোপুরি বানানো। অন্য একটি নথি থেকে তার স্বাক্ষর কপি করে দলের প্যাডে বসানো হয়েছে। গণঅধিকার পরিষদের পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও তিনি স্পষ্ট করেন।

তিনি সবাইকে এই পরিকল্পিত গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। দলটির পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক সুবিধা নেওয়ার উদ্দেশে তৃতীয় একটি পক্ষ এই অপপ্রচারে জড়িত।

সাম্প্রতিক সময়ে বিএনপির সঙ্গে আসন সমঝোতা ইস্যুকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদের ভেতরে কিছুটা অসন্তোষ ও উত্তেজনা দেখা গেলেও, সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মনে করছেন দলটির নীতিনির্ধারকেরা। সভাপতির বিরুদ্ধে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আসন সমঝোতার অভিযোগ এবং দপ্তর সম্পাদককে সাময়িক অব্যাহতির ঘটনাকে ঘিরে গত বৃহস্পতিবার রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলে।

দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ মনে করছেন, এই গুজবের পেছনে নির্বাচনী রাজনীতির সংশ্লিষ্টতা রয়েছে। তিনি বলেন, পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের ‘ট্রাক’ প্রতীকের পক্ষে ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে। এতে ঈর্ষান্বিত হয়ে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ভুয়া তথ্য ছড়াচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য তিনি গণমাধ্যম ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...