✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২০-০৯-০১, | ১২:৪৫:২৫ |প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) সারাবিশ্বে মৃতের সংখ্যা সাড়ে ৮ লাখ ছাড়িয়েছে। করোনার সার্বক্ষণিক তথ্য রাখা, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে মঙ্গলবার সকাল পর্যন্ত ভাইরাসটিতে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ৫০ হাজার ৫৩৫ জনের।
এছাড়া মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দুই কোটি ৫৪ লাখ ৮৪ হাজার ৭৬৭ জন। ইতোমধ্যে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ প্রাণঘাতী ভাইরাস।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ২৯ হাজার ৪০৮ জন আর মৃত্যু হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৯ জনের।
করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ব্রাজিলে। সেখানে ৩৯ লাখ ৮ হাজার ২৭২ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১ লাখ ২১ হাজার ৩৮১ জন।
তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ভারতে। দেশটিতে ৩৬ লাখ ২১ হাজার ২৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৬৪ হাজার ৪৬৯ জনের।
করোনায় চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে রাশিয়ায়। দেশটিতে ৯ লাখ ৯২ হাজার ৪০২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মৃত্যু বিবেচনায় রাশিয়া ১২তম। এখন পর্যন্ত সেখানে মারা গেছে ১৭ হাজার ১২৮ জন।
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||