রজব মাসের আমল নিয়ে যা জানা জরুরি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০৫, | ১৯:২০:৪৮ |
আরবি বর্ষপঞ্জিকার সপ্তম মাস রজব। মহিমান্বিত এই মাস ছাড়াও মহররম, জিলকদ ও জিলহজ মাসকে বিশেষ মর্যাদা দেয়া হয়েছে। এ মাসগুলোয় যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ রয়েছে। এ কারণে আরব সংস্কৃতি অনুযায়ী, তৎকালীন সময়ে স্থানীয়রা এই মাসগুলোতে যুদ্ধবিগ্রহ, অন্যায়-অপরাধ থেকে বিরত থাকার পাশাপাশি বিশ্রামে সময় অতিবাহিত করত।

পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘আসমান-যমীন সৃষ্টির দিন থেকেই আল্লাহর কিতাবে (লাওহে মাহফুজে) মাসগুলোর সংখ্যা হলো ১২। তার মধ্যে চারটি নিষিদ্ধ মাস।’ (সুরা তওবা, আয়াত: ৩৬)

অন্যদিকে পবিত্র রমজান মাসের আগমনী বার্তা বহনকারী মাস রজব থেকেই রমজানের ক্ষণগণনা শুরু হয়। এজন্য রজব অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস। তাই মুমিনের উচিত, এ মাসের সম্মান রক্ষার্থে গুনাহ বা পাপাচার থেকে বেঁচে থাকা।

তবে এ মাসকে ঘিরে কিছু বিশেষ আমলের কথাও শোনা যায়। যেমন এ মাসে নফল নামাজ বা নফল রোজা রাখতে হয়। কেউ কেউ এ মাসে ওমরাহ করার কথাও উল্লেখ করে থাকেন। কিন্তু ইসলামী শরিয়াহ’য় এগুলোর ভিত্তি কতটুকু তা নিয়ে অনেকেই দ্বিধায় পড়েন।

ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহর মতে, রজব মাসের নফল নামাজ কিংবা রজব মাসের নফল রোজা- এমন অনেক কিছুই আমাদের সমাজে প্রচলিত রয়েছে। তবে শরিয়তে এগুলোর কোনোটিরই ভিত্তি নেই। আর রজব মাসকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো আমল কুরআন বা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। তবে সম্মানিত মাস হিসেবে রজব মাসে গুনাহ বা পাপাচার থেকে বিরত থাকার পাশাপাশি শরিয়াহ অনুযায়ী অন্যান্য আমল করা যেতে পারে।

যদিও কেউ চাইলে সম্মানিত মাস হিসেবে রজব মাসে ৩ দিন রোজা রাখতে পারেন। কারণ প্রতি মাসে ৩ দিন রোজা রাখা যায়। আবু কাতাদা (রা.) থেকে বর্ণিত একটি হাদিস অনুযায়ী, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, প্রতি মাসে তিন দিন সাওম (রোজা) পালন করা এবং রমজান মাসের সাওম, এক রমজান থেকে পরবর্তী রমজান পর্যন্ত সারা বছর সাওম পালনের সমান। আর আরাফাত দিবসের সাওম সম্পর্কে আমি আল্লাহর কাছে আশাবাদী যে, তাতে পূর্ববর্তী বছর ও পরবর্তী বছরের গুনাহের ক্ষতিপূরণ হয়ে যাবে। এছাড়া আশুরা’র সাওম সম্পর্কে আমি আল্লাহর কাছে আশাবাদী যে, তাতে পূর্ববর্তী বছরের গুনাহসমূহের কাফফারা হয়ে যাবে। (সহিহ মুসলিম, হাদিস: ২৬১৭)

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...