সর্বশেষ :
হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান

খালেদা জিয়ার জানাজার উদ্দেশে স্ক্র্যাচে ভর দিয়ে সাভার থেকে এলেন তরিকুল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-৩১, | ১৫:০০:৩৫ |
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানুষের ঢল নেমেছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এবং আশপাশের সড়কে। তার জানাজায় অংশ নিতে ঢাকার অদূরের উপজেলা সাভার থেকে এসেছেন তরিকুল ইসলাম। সম্প্রতি ভূমিকম্পের সময় তার পা ভেঙে যায়, আর এ ভাঙা পা নিয়েই স্ক্র্যাচে ভর দিয়ে এসেছেন তিনি। 

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গণভবন রোডে দেখা যায় তাকে।

 
খালেদা জিয়াকে ভালোবাসি বলে জানাজায় অংশ নিতে এসেছি মন্তব্য করে তরিকুল বলেন, সাভার থেকে গাবতলীর মাজার রোড পর্যন্ত ভ্যানে এবং গাবতলী থেকে পায়ে হেঁটে রওয়ানা হয়েছি। এখন জানাজায় অংশ নেব।

এসময় তিনি জানান, তরিকুলের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনি এলাকায়।

 
তরিকুল বলেন, মঙ্গলবার খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে তিনি সিদ্ধান্ত নেন- জানাজায় অংশ নেবেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী সকালেই বের হন সাভারের বাসা থেকে। সকাল ৯টার দিকে বাসা থেকে বের হয়ে গাবতলী মাজার রোডে এসে পৌঁছান ১০টায়।


এরপর সেখান থেকে জাতীয় সংসদ ভবন এলাকায় পৌঁছান স্ক্র্যাচে ভর দিয়েই। তরিকুলের এই অদম্য ইচ্ছাকে অনেকেই স্বাগত জানিয়েছেন। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..