খালেদা জিয়ার জানাজা: মানিক মিয়া অ্যাভিনিউমুখী জনস্রোত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-৩১, | ১২:৩৯:১৮ |
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনমানুষের ঢল নেমেছে। দেশের নানা প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীরা ছাড়াও অসংখ্য মানুষ রাজধানীতে এসেছে জানাজায় অংশ নিতে। ঢাকার রাস্তায় যানবাহন চলাচল সীমিত থাকায় মানিক মিয়া অ্যাভিনিউমুখী বিভিন্ন রাস্তায় শোকার্ত মানুষেরা যাচ্ছে পায়ে হেঁটে।

টাঙ্গাইল থেকে এসেছেন ওয়াহিদুর রহমান। তিনি বলেন, ‘বাড়িতে বসে থাকতে পারিনি। প্রিয় নেত্রীর জানাজায় শরিক হতে ছুটে এসেছি।‘ মোহাম্মদপুরের বাসিন্দা নাজমুল আলম জানান, তিনি প্রায় সারা রাস্তা হেঁটে এসেছেন। পুরো পথে দেখেছেন কেবল মানুষ আর মানুষ। শীত উপেক্ষা করেই তারা নেত্রীকে অন্তিম বিদায় জানাতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে যাচ্ছে।

বুধবার সরেজমিনে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সকালেই জানাজাস্থলে আসতে শুরু করেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চারদিক থেকে মানুষ জানাজায় অংশগ্রহণের জন্য ছুটে আসছেন। অনেকেই কালো ব্যাজ পরে শোক প্রকাশ করছেন।


জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে মানিক মিয়া অ্যাভিনিউসহ জানাজা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার দুপুর ২টায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...