সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

খালেদা জিয়ার প্রতি সমবেদনা জানাতে খোলা হয়েছে শোকবই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-৩০, | ১৪:৪৪:১০ |
বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শোক ও সমবেদনা জানাতে বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় শোকবই খোলা হয়েছে। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই শোকবই থাকবে। মঙ্গলবার বিকেল থেকে বৃহস্পতিবার পর্যন্ত এতে শোক প্রকাশ করে সমবেদনা জানানো যাবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, এই শোক বইতে স্বাক্ষরের মাধ্যমে দলীয় নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ তাঁদের শ্রদ্ধা ও সমবেদনা জানাতে পারবেন।

শোক বইতে স্বাক্ষরের সময়সূচি নির্ধারণ করা হয়েছে—মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত, বুধবার (৩১ডিসেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ও বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শোক বই খোলা থাকবে।

এর আগে মঙ্গলবার ভোরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..