সর্বশেষ :
হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান

ভিক্ষুক মুনসুর হতে চান এমপি, জমা দিলেন মনোনয়ন ফরম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৯, | ১৮:২৪:১১ |
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ আসনে ভিক্ষা করে টাকা জমিয়ে স্বতন্ত্র এমপি প্রার্থীর মনোনয়নপত্র ফরম ক্রয় করে আজ সোমবার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরাফাত সিদ্দিকীর কার্যালয়ে জমা দিলেন ফকির আবুল মুনসুর। 

স্বতন্ত্র এমপি প্রার্থী আবুল মুনসুর ফকির বলেন, আমি উপজেলার বইলর ইউনিয়নের মঠবাড়ী এলাকার মরহুম চান মিয়ার ছেলে। মানুষের আর্থিক সহযোগিতায় চলছে আমার সংসার। এখন আমার বয়স হয়েছে (৭১)। শরীর দুর্বল হয়ে আসছে তাই ভিক্ষা করে সংসার চালাই। 

তিনি আরও বলেন, অনেক দিন ধরেই নির্বাচনের চিন্তা করে আমি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছি। সাধারণ ভোটাররা আমাকে সমর্থন দিয়েছে। তাই আমি স্বতন্ত্র এমপি পদে মনোনয়নপত্র জমা দিয়েছি। 

স্বতন্ত্র প্রার্থী মুনসুর ফকির আরও বলেন, ত্রিশাল থেকে অতীতে যারা এমপি নির্বাচিত হয়েছেন, তারা গরিবদের খোঁজখবর রাখেননি। যদি এমপি নির্বাচিত হতে পারি, তাহলে গরিবদের পাশে থেকে তাদের কাজ করে দেব। 

ফকির মুনসুর স্বতন্ত্র এমপি প্রার্থীর মনোনয়নপত্র ফরম জমা দেওয়ায় উপজেলায় ব্যাপক আলোচনার ঝড় উঠেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..