সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে আরও একটি দল: আবদুল হালিম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৯, | ১৬:৩৭:১৬ |
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটে যোগ দিয়েছে আরও একটি রাজনৈতিক দল। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

এদিন জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পক্ষে ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমাদান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ১০ দলীয় নির্বাচনি সমঝোতার যে জোট গঠন হয়েছে, সেখানে আরও একটি দল যুক্ত হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

জামায়াত আমিরের পক্ষে মনোনয়নপত্র জমাদানকালে অন্যদের মধ্যে দলটির প্রচার সম্পাদক সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরও উপস্থিত ছিলেন। এ সময় গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সেই সঙ্গে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিও জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..