সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

দেশে করোনার অ্যান্টিজেন টেস্ট অনুমোদনের সিদ্ধান্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৮-২৪, | ১১:০৮:৫৮ |

সরকার করোনার অ্যান্টিজেন টেস্ট অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেছেন, এখন থেকে করোনার অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হবে। তবে কোনো অ্যান্টিবডি টেস্ট করা হবে না।

সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কোভিড-১৯ প্রাদুর্ভাব রোধে তাইওয়ান সরকারের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মাস্ক ব্যবহারের উপর গুরুত্বারোপ করে জাহিদ মালেক বলেন, মাস্ক ব্যবহার খুবই জরুরি। মাস্ক ব্যবহারের মাধ্যমে সংক্রমণ কমানো সম্ভব। করোনা ছাড়া অন্যান্য রোগীদের চিকিৎসায় চলতি মাসেই বিভিন্ন হাসপাতাল নন কোভিড হিসেবে নির্ধারণ করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে বর্তমানে করোনা পরিস্থিতি অনেক ভালো। সংক্রমণ ও মৃত্যু অনেকাংশে কমেছে। সুস্থ হওয়ার হারও বাড়ছে। টেলিমেডিসিনের মাধ্যমে ঘরে থেকে চিকিৎসা নিয়ে করোনা রোগী ভালো হয়ে যাওয়ায় বর্তমানে হাসপাতালে ৭০ শতাংশ শয্যা খালি পড়ে আছে।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ডাক ও টেলিযোযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অ্যান্টিবডি পরীক্ষার মাধ্যমে জানা যায় করোনা থেকে যারা সুস্থ হয়েছেন তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা। আর অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে দেখা হয় বর্তমানে রোগীর শরীরে করোনাভাইরাস রয়েছে কিনা। আর দ্রুততম সময়ে এই টেস্টগুলো করাটাকে বলা হচ্ছে র্যা পিড টেস্ট।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..