সর্বশেষ :
ফিফার নতুন নিয়মে বিশ্বকাপ থেকে আগেভাগেই বিদায় ৫ দলের এক টসেই নির্ধারণ সব, টাইব্রেকারে আসছে নতুন পদ্ধতি নকআউট নিশ্চিত করতে ব্রাজিলের সামনে যে সমীকরণ স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা! তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের

লন্ডন ছেয়ে গেছে নেতানিয়াহুর ‘ওয়ান্টেড’ পোস্টারে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৯, | ১২:০০:১৫ |
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের বাস, সড়ক ও জনসমাগমপূর্ণ ব্যস্ত এলাকাগুলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘ওয়ান্টেড’ ব্যক্তি ঘোষণা করা একটি পোস্টারে ছেয়ে গেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের ফিলিস্তিনপন্থি গোষ্ঠীগুলো করেছে এই কাজ। নেদারল্যান্ডসভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) যে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তা ও উল্লেক করা হয়েছে পোস্টারে।

ফিলিস্তিনের গাজা উপত্যকায়  যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি।

গাজায় গত ২ বছরে সামরিক অভিযান চালিয়ে ৭১ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যার পর যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে অক্টোবর থেকে সেখানে যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইসরায়েল। কিন্তু অভিযোগ উঠেছে— প্রায়েই যুদ্ধবিরতির শর্ত ভেঙে সেখানে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী।

সূত্র : আনাদোলু এজেন্সি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..