সর্বশেষ :
ফিফার নতুন নিয়মে বিশ্বকাপ থেকে আগেভাগেই বিদায় ৫ দলের এক টসেই নির্ধারণ সব, টাইব্রেকারে আসছে নতুন পদ্ধতি নকআউট নিশ্চিত করতে ব্রাজিলের সামনে যে সমীকরণ স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা! তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের

মেয়ের জন্মদিনে ১ লাখ ৬১ হাজার ৯২৯ ডলারের লটারি জিতলেন মার্কিন নারী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৭, | ১৭:২৭:০৭ |
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের এক নারী মেয়ের জন্মদিনে লটারি জিতে বিশেষ এক স্মরণীয় দিন উপহার পেয়েছেন। 

গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, নর্থ ক্যারোলিনার ডেন্টন শহরের বাসিন্দা লিন্ডা রজার্স শনিবার তার মেয়ের জন্মদিনে ১ লাখ ৬১ হাজার ৯২৯ ডলারের লটারি পুরস্কার জিতেছেন। 

লিন্ডা রজার্স স্টেট এডুকেশন লটারির কর্মকর্তাদের জানান, মেয়ের জন্মদিন উপলক্ষে তিনি শহরের ইস্ট সালিসবুরি স্ট্রিটে অবস্থিত একটি মোবাইল মার্টে যান। সেখানে তিনি মাত্র দুই ডলারের ‘দ্য ক্যাশ ফাস্ট প্লে’ লটারির একটি টিকিট কেনেন। 

ভাগ্যক্রমে সেই টিকিট থেকেই তিনি বড় অঙ্কের পুরস্কার পান। মেয়ের জন্মদিনে এই জয়ে দিনটি আরও আনন্দঘন হয়ে ওঠে বলে জানান তিনি।

লিন্ডা রজার্স বলেন, দীর্ঘদিন ধরেই তিনি এমন একটি জয়ের আশায় ছিলেন। এই অর্থ তাদের জীবনে বড় পরিবর্তন আনবে বলে আশা প্রকাশ করেন তিনি। পুরস্কারের টাকা দিয়ে একটি নতুন গাড়ি কেনা এবং পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার পরিকল্পনার কথাও জানান তিনি। তবে পুরো বিষয়টি এখনও তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

সূত্র: সামা টিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..