সর্বশেষ :
দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা সন্তোষজনক নয়: ঢাকা ফিফার নতুন নিয়মে বিশ্বকাপ থেকে আগেভাগেই বিদায় ৫ দলের এক টসেই নির্ধারণ সব, টাইব্রেকারে আসছে নতুন পদ্ধতি নকআউট নিশ্চিত করতে ব্রাজিলের সামনে যে সমীকরণ স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা! তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী

তুরস্কের পার্লামেন্টে হাতাহাতি, বিশৃঙ্খলার মাঝেই বিল পাশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৩, | ১২:২৭:৫৩ |
তুরস্কের জাতীয় সংসদে বাজেট অধিবেশনের শেষ দিনে ক্ষমতাসীন দল একে পার্টি ও প্রধান বিরোধী দল সিএইচপি–র সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রায় ১০ মিনিট ধরে চলা এই বিশৃঙ্খল পরিস্থিতিতে সংসদ কার্যক্রম স্থগিত করতে বাধ্য হন স্পিকার।

তুর্কি টুডে’র  খবরে বলা হয়, গত রোববার (২১ ডিসেম্বর) রাতে বাজেট আলোচনায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। এসময় সংসদ সদস্যরা একে অপরকে ঘুষি মারেন। এরআগে, গত বছরের আগস্টে বিরোধী নেতাকে জেলে দেওয়ার বিতর্কে হাতাহাতির ঘটনা ঘটে।

তবে, বিশৃঙ্খলা সত্ত্বেও ২০২৬ সালের কেন্দ্রীয় সরকারের বাজেট আইন ৩২০-২৪৯ ভোটে অনুমোদিত হয় এবং ২০২৪ সালের চূড়ান্ত হিসাব আইন ৩১৬-২৪৭ ভোটে পাশ হয়।

বক্তব্য দিতে গিয়ে একে পার্টির বুরসা থেকে নির্বাচিত এমপি মুস্তাফা ভারাঙ্ক সিএইচপি চেয়ারম্যান ওজগুর ওজেলকে উদ্দেশ করে বলেন, ‘আপনার নেতা যেন ভয় না পান। সিএইচপি পরিচালিত শহরের কৃষকরা এখনও বিনামূল্যের ট্রাক্টরের অপেক্ষায়।’

এর জবাবে গুনাইদিন সরকারকে কটাক্ষ করে বলেন, একে পার্টি ‘রাজনৈতিক কাদা ছোড়াছুড়িতে তলানিতে পৌঁছেছে’ এবং সিএইচপি পরিচালিত পৌরসভাগুলোর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

এরপর সিএইচপি গ্রুপ ডেপুটি চেয়ারম্যান আলি মাহির বাসারির প্রতিবাদকে ঘিরে উত্তেজনা আরও বাড়ে। মুহূর্তেই তা ধাক্কাধাক্কি এবং পরে সরাসরি হাতাহাতিতে রূপ নেয়। সংসদের কেন্দ্রীয় চেম্বারে উভয় দলের একাধিক এমপি জড়িয়ে পড়েন সংঘর্ষে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায় নিরাপত্তাকর্মীরা।

প্রায় ১০ মিনিট ধরে চলা এই মারামারির পর সংসদ স্পিকার নুমান কুরতুলমুশ অধিবেশন স্থগিত ঘোষণা করেন। বিরতির মধ্যেও ধস্তাধস্তি অব্যাহত ছিল বলে জানানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..