সর্বশেষ :
ফিফার নতুন নিয়মে বিশ্বকাপ থেকে আগেভাগেই বিদায় ৫ দলের এক টসেই নির্ধারণ সব, টাইব্রেকারে আসছে নতুন পদ্ধতি নকআউট নিশ্চিত করতে ব্রাজিলের সামনে যে সমীকরণ স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা! তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের

মিসাইল নিয়ে কোনো আলোচনায় নয় : ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৩, | ০৭:১৩:৩৬ |
নিজেদের মিসাইল প্রোগ্রাম নিয়ে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছে ইরান। দেশটি বলেছে, তাদের এ প্রোগ্রাম প্রতিরক্ষার এবং বিদেশি শক্তিকে হামলা থেকে বিরত রাখার জন্য। ফলে এটা নিয়ে তারা কোনো আলোচনা করবে না।

সোমবার (২২ ডিসেম্বর) এমন তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাকাঈ।

ইরান নতুন করে তাদের মিসাইল মহড়া শুরু করেছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে শঙ্কা প্রকাশ করেছে দখলদার ইসরায়েল। তারা বলেছে, ইরান মহড়ার আড়ালে তাদের ওপর হামলা চালাতে পারে। এরমধ্যেই ইরান জানাল নিজেদের মিসাইল নিয়ে তারা কোনো ধরনের আলোচনা করবে না।

সাপ্তাহিক ব্রিফিংয়ে ঈসমাইল বাকাঈ বলেন, “ইরানের মিসাইল পোগ্রাম তৈরি করা হয়েছে ইরানের ভূখণ্ড রক্ষার জন্য, এ নিয়ে কোনো আলোচনার জন্য নয়। যেহেতু বিদেশি আগ্রাসন আটকানোর জন্য এই পোগ্রাম ডিজাইন করা হয়েছে। ফলে মিসাইল পোগ্রাম নিয়ে কোনো কথা হবে না।”

গত জুনে দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হয়। যা ১২ দিন স্থায়ী হয়েছিল। এ সময় ইসরায়েলের বিভিন্ন জায়গায় নির্ভুল মিসাইল হামলা চালিয়েছে তেহরান।

ইরানের মিসাইল ও পারমাণবিক কার্যক্রমকে নিজেদের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখে ইসরায়েল।

সূত্র: আল আরাবিয়া

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..