সর্বশেষ :
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ২৬ জনের মরদেহ উদ্ধার, পদ্মাপাড়ে বাড়ছে স্বজনদের আহাজারি হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ তেহরানে স্টারলিংক ডিভাইস উদ্ধারে সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৩৯ ইরানি নেতারা আলোচনার বিষয় স্বীকার করতে 'ভয় পাচ্ছেন': ট্রাম্প মধ্যপ্রাচ্যে ৫০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে : সেন্টকম ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেপ্তার পদ্মায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৫ ভারতে পলাতক হাদি হত্যার আসামিদের আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮ বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করে প্রজ্ঞাপন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২১, | ১০:৪১:০২ |

দেশের ৮ বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব আশেকুর রহমানের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, সরকার গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ১৩ এ প্রদত্ত ক্ষমতাবলে উল্লিখিত বিভাগগুলোর জন্য গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করল। এটি অবিলম্বে কার্যকর হবে।



গুম প্রতিরোধে গঠিত ট্রাইব্যুনালগুলো হলো-


১) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, ঢাকা। অধিক্ষেত্র: মেট্রোপলিটন এলাকাসহ ঢাকা বিভাগ।


২) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, চট্টগ্রাম। অধিক্ষেত্র: মেট্রোপলিটন এলাকাসহ চট্টগ্রাম বিভাগ।


৩) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, সিলেট। অধিক্ষেত্র: মেট্রোপলিটন এলাকাসহ সিলেট বিভাগ।


আরও পড়ুন: নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করতে ইসিতে তিন বাহিনীর প্রধান


৪) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, ময়মনসিংহ। অধিক্ষেত্র: ময়মনসিংহ বিভাগ।


৫) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, রাজশাহী। অধিক্ষেত্র: মেট্রোপলিটন এলাকাসহ রাজশাহী বিভাগ।


৬) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, রংপুর। অধিক্ষেত্র: মেট্রোপলিটন এলাকাসহ রংপুর বিভাগ।


৭) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, খুলনা। অধিক্ষেত্র: মেট্রোপলিটন এলাকাসহ খুলনা বিভাগ।


৮) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, বরিশাল। অধিক্ষেত্র: মেট্রোপলিটন এলাকাসহ বরিশাল বিভাগ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..