সর্বশেষ :

ভারতীয় ভিসা কেন্দ্রে নিয়মিত কার্যক্রম শুরু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-১৮, | ০৫:০৯:০৭ |
নিরাপত্তা শঙ্কায় বন্ধ থাকা ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা কেন্দ্রের নিয়মিত কার্যক্রম ফের শুরু হয়েছে। বৃহস্পতিবার এই ভিসা সেন্টারে ভিসা আবেদনসহ আনুষঙ্গিক কার্যক্রম শুরু হয়।

এরআগে বুধবার ভারতীয় ভিসা কেন্দ্রের (আইভেক) কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করে দেশটির হাইকমিশন। ভিসা সেন্টার এক বার্তায় এ তথ্য জানায়।

 

ওই বার্তায় বলা হয়, চলমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, আমরা আপনার সদয় অবগতির জন্য জানাতে চাই, ঢাকায় আইভিএসি–জেএফি বুধবার দুপুর ২টায় বন্ধ থাকবে। আজ জমা দেওয়ার জন্য সময় নির্ধারণ করা সমস্ত আবেদনকারীকে পরবর্তী সময়ে একটি স্লট দেওয়া হবে।

বাংলাদেশে ‘ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি’ নিয়ে নয়াদিল্লির ‘গভীর উদ্বেগ’ জানাতে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে গতকাল বুধবার তলব করেছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর ঘণ্টা দুয়েক আগে ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্রের (আইভেক) কার্যক্রম বন্ধ ঘোষণা করে দেশটির হাইকমিশন।

 

গতকাল জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ছিল। এর মধ্যে ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম বেলা দুইটা থেকে বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে যে টানাপোড়েন চলছে, তা আবারো সামনে এলো। দুই দিনের ব্যবধানে দুই দেশের হাইকমিশনারকে তলবের ঘটনা ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টির আবহ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...