থালা হাতে কেন শাকিব খান?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২০, | ১২:৫৮:২৮ |

থালা হাতে কাঁদছেন শাকিব খান। কেন? এমন প্রশ্ন সামাজিক মাধ্যমে। পরে অবশ্য প্রশ্নের উত্তর জানা গেল। এসব হলো গত ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সিনেমার স্থিরচিত্র।

এই সিনেমার কয়েকটি স্থিরচিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিগুলোতে যেখানে শাকিব খানকে বন্দি অবস্থায় ভাত খেতে দেখা যায়। ক্লান্ত চেহারা, মুখে কষ্টের ছাপ ও চোখে পানি—ছবিটি শেয়ার করে অনেকেই তার অভিনয়ের মনোযোগের প্রশংসা করেছেন।

নির্মাতা দেবাশীষ বিশ্বাস ছবিটি শেয়ার করে তাঁর ফেসবুকে লিখেছেন, ‘আপনি বেঁচে থাকুন! শতবর্ষী হোন! আপনার মাধ্যমে বাংলাদেশি সিনেমা বেঁচে থাকুক।’
‘বরবাদ’খ্যাত নির্মাতা মেহেদী হাসান লিখেছেন, ‘যখন শাকিব খান পর্দায় থাকেন, তখন সেটা অভিনয় নয়, তা একপ্রকার আধিপত্য। তার উপস্থিতিতে পর্দা নিজেই নতি স্বীকার করে। স্যালুট আমাদের মেগাস্টার শাকিব খানকে!’

জানা গেছে, শাকিব খানের এই ছবিগুলো তুলেছেন ফারহান রোমান। সামাজিক মাধ্যমে ছবিগুলো শেয়ার করে তিনি লিখেছেন, ‘একজন ফোটোগ্রাফারের ছবি তখনই সার্থক হয় যখন তার ছবি কথা বলে, আর একজন ফটোগ্রাফারের ক্যারিয়ার তখন সার্থক হয় যখন ছবির মানুষটি হয় শাকিব খান। যিনি সমস্ত আবেগ দিয়ে ছবিটাকে কথা বলায়। অভিনেতা তো তাকেই বলে যে অভিনয়কে এতোটাই বাস্তব রূপ দেয় যা দেখে মনে হয় এর থেকে চিরন্তন আবেগ, এর থেকে বাস্তব অনুভূতি হতো আর কিছুই নয়। চরিত্রে ঢুকে যাওয়া মানুষটা খেয়ালই করেনি কে তাকে ফ্রেমে বন্দি করছে কিংবা তাকে দেখছে কত শত মানুষ। এ জন্যই তিনি শাকিব খান।’

ঈদে মাল্টিপ্লেক্সে ২৮টি শো দিয়ে যাত্রা শুরু করে ‘তাণ্ডব’। এ ছাড়া শতাধিক সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি মুক্তি পায়। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। এতে অভিনয় করেছেন শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসান, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত প্রমুখ।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...