✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

কপিল শর্মার শোতে এসে বিপাকে পরিণীতি, ছুটলেন হাসপাতালে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২০, | ১২:৫২:২৯ |

অনেক দিন পর্দায় নেই বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। বিয়ের পর তাকে আর পাওয়া যায়নি। সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র নতুন পর্বের অতিথি হিসেবে এসেছিলেন তিনি ও তার স্বামী রাঘব চাড্ডা। তবে এ অনুষ্ঠানটির শুটিংয়ে এসে ঘটে গেছে এক অপ্রত্যাশিত ঘটনা।

পরিণীতির শাশুড়ি ওই শোর সেটে হঠাৎ অসুস্থবোধ করেন এবং সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। গত বৃহস্পতিবার যখন তারা এ শোর বিশেষ পর্বের রেকর্ডিংয়ে অংশ নিচ্ছিলেন, সেই সময় এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, শুটিং চলাকালীন আচমকাই রাঘব চাড্ডার মা অসুস্থ হয়ে পড়েন। তৎক্ষণাৎ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এখন তার শারীরিক অবস্থা ভালো। এ ঘটনায় কিছু সময়ের জন্য শুটিং বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় রেকর্ডিং শুরু হয়।

রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়াকে একসঙ্গে এই শোতে দেখা যাবে তা আগেই প্রচার করায় এ পর্ব ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। তবে এর মধ্যেই ঘটে যায় সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে স্বামী রাঘব চাড্ডার সম্পর্কে কথা বলতে গিয়ে পরিণীতি চোপড়া বলেন, ও দেখতে এত সুন্দর, সবাই প্রায়ই আমার সঙ্গে রসিকতা করে বলেন যে, ওর সিনেমায় অভিনয় করা উচিত।

উল্লেখ্য, ২০২৩ সালে রাঘব চাড্ডা ও পরিণীতি সাতপাকে বাঁধা পড়েন। এর পর থেকেই তাদের বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..